× Banner
সর্বশেষ
লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ

নিউজ ডেস্ক

গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে নির্বাচনই একমাত্র পথ -শিক্ষামন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১১ মে, ২০২২
নির্বাচনই একমাত্র পথ

বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে নির্বাচনই তার একমাত্র পথ। বিএনপি একটি রাজনৈতিক দল। তারা গণতন্ত্র মানুক বা নাই মানুক, গণতন্ত্রের কথা মুখে অন্তত বলে। গতবারও তারা যেমন নির্বাচনে এসেছিল, আমরা আশা করি বিএনপিসহ সব দলই অংশ নেবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাতটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ-নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন হবে। আওয়ামী লীগ নির্বাচনের দল, গণতান্ত্রিক দল। নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে আওয়ামী লীগ কোনোদিন দেশ পরিচালনার দায়িত্বে যায়নি।

এর আগে, দুপুর ২টা ৩০ মিনিটে আদিবাসী নৃত্যের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীকে বরণ করা হয়। পরে গার্ড অব অনার শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কবি নজরুলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও  বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

পরে শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয় ঘুরিয়ে দেখান উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এরপর বিশ্ববিদ্যালয়ের ১০তলা বিশিষ্ট একাডেমিক ভবনসহ সাতটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ১৭তম বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ডা. দীপু মনি।

রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিছুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা মো. রুহুল আমীন মাদানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. কাউসার আহম্মদ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন।


এ ক্যটাগরির আরো খবর..