× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় র‌্যালিতে জনতার ঢল

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
গণঅভ্যুত্থানের বিজয়

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বুধবার দুপুরে শহরের উজির আলী হাইস্কুল মাঠ থেকে বিজয় র‌্যালি শুরু হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকার স্বাধীন চত্বরে এসে শেষ হয়। র‌্যালির নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ। বিএনপি ও তার সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীদ বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করেন।

দিবসটি উদযাপন উপলেক্ষ্যে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা উজির আলী হাইস্কুল মাঠে জড়ো হতে থাকে। দুপুর নাগাদ মাঠটি লোকে লোকরণ্য হয়ে ওঠে। র‌্যালিতে নেতাকর্মীরা বাদ্যযন্ত্র, রংবেরঙ্গের প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ গ্রহন করেন। তবে র‌্যালিতে হিন্দু সম্প্রদায়ের অংশগ্রহন ছিল চোখে পড়ার মতো।

র‌্যালি শেষে স্বাধীন চত্বরে সংক্ষিপ্ত সাবেশে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুল, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড এস এম মশিয়ূর রহমান, মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ্বাস, আলমগীর হোসেন আলম, আনোয়ারুল ইসলাম বাদশা, কৃষকদল নেতা মীর ফজলে ইলাহী শিমুল, যুবদল নেতা আহসান হাবিব রণক, আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদল নেতা সোমেনুজ্জামান সোমেন ও মুশফিকুর রহমান মানিক বক্তব্য রাখেন।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পৃথিবীর অন্যতম স্বৈরশাসক হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের আকাশে উদিত হয় নতুন সুর্য্য। দুই হাজার মানুষের আত্মদানে রচিত হয় ইতিহাসের মহাসোপান।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডারদের মধ্যে নানা মত ও পথ থাকবে। কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে আমরা সবাই এক।


এ ক্যটাগরির আরো খবর..