× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

খোলামেলা চরিত্র সালমানের অপছন্দ

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: সম্প্রতি জেরিন খান জানিয়েছেন, পর্দায় মেয়েদের খোলামেলা দৃশ্যে অভিনয় পছন্দ করেন না সালমান খান।

সম্প্রতি মুক্তি পেয়েছে জেরিন খান অভিনীত ইরোটিক-থ্রিলার সিনেমা হেট স্টোরি থ্রি। সিনেমায় বেশ খোলামেলাভাবেই দেখা গেছে এ অভিনেত্রীকে। বক্স অফিসেও হিট এ সিনেমাটি। তবে পরিচিত এবং কাছের মানুষ হওয়া সত্বেও দাবাং বয় খ্যাত সালমানকে সিনেমাটি দেখার কথা বলতে পারেননি তিনি। কারণ তিনি সালমানকে ভয় পান।

এ বিষয়ে জেরিন খান বলেন, ‘আমি জানি না তিনি সিনেমাটি দেখেছেন কিনা। আমি সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত ছিলাম এবং তিনিও ব্যস্ত ছিলেন। আমি সিনেমাটি দেখার কথা তাকে জিজ্ঞেস করতে পারিনি। আমি তাকে একটু ভয় পাই। অন্যদিকে মেয়েদের খোলামেলা চরিত্রে অভিনয় পছন্দ করেন না তিনি।’

২৮ বছর বয়সি এ অভিনেত্রী জানান, খোলামেলা চরিত্রে অভিনয় সত্বেও কমেডি এবং নারী কেন্দ্রিক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন তিনি।

এ সম্পর্কে তিনি বলেন, ‘হেট স্টোরি থ্রি ইরোটিক সিনেমা। কিন্তু আমি সেখানে শুধু খোলামেলা হয়েছি তা নয়। এ সিনেমাতে একটি সুন্দর গল্পও রয়েছে। সুতরাং এ ধরনের সিনেমায় নিয়মিত হওয়ার কোনো ব্যাপার নেই। আমি কমেডি এবং নারী কেন্দ্রিক সিনেমায় অভিনয়েরও প্রস্তাব পাচ্ছি।’

জেরিন খান জানিয়েছেন, হেট স্টোরি ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমাতেও অভিনয় করতে চান তিনি। তিনি বলেন, ‘আমি এ ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারলে ভীষণ খুশি হব। কিন্তু তারা সাধারণত তাদের অভিনয় শিল্পীর পুনরাবৃত্তি করেন না। তবে হ্যাঁ, যদি সুযোগ পাই তাহলে অবশ্যই অভিনয় করব।’


এ ক্যটাগরির আরো খবর..