× Banner
সর্বশেষ
দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা

পিআইডি

খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
সকলকে ঐক্যবদ্ধ করা হবে

আগামী দিনের বাংলাদেশ হবে একটি পূর্ণাঙ্গ ক্রীড়াবান্ধব দেশ, যেখানে খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে। বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

আজ জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলনকক্ষে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক দেশের ক্রীড়াঙ্গনের আমূল পরিবর্তন ও খেলোয়াড়দের কল্যাণে সরকারের নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন।

খেলোয়াড়দের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ১২৯ জন খেলোয়াড়কে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অবশিষ্টদের প্রদান করা হবে। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, প্রতি চার মাস অন্তর খেলোয়াড়দের দক্ষতা ও পারফরম্যান্স রিভিউ করা হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের পরিবারে রাষ্ট্রীয় সহযোগিতার বিষয়ে বিশেষ আস্থা ও ভরসা তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর মানোন্নয়নে করপোরেট সংশ্লিষ্টতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, হাতেগোনা দুই-একটি প্রতিষ্ঠান বাদে অধিকাংশ ফেডারেশনের অবস্থা বর্তমানে নাজুক। ফেডারেশনগুলোকে শক্তিশালী করতে ইতোমধ্যে দেশের বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে আলোচনা সম্পন্ন হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ছোট ছোট ফেডারেশনগুলোর পরিচালনার দায়িত্ব একেকটি করপোরেট হাউসের ওপর ন্যস্ত করার পরিকল্পনা করা হচ্ছে।

আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে দেশব্যাপী একযোগে নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির যাত্রা শুরু হতে যাচ্ছে বলে প্রতিমন্ত্রী সভায় নিশ্চিত করেন। ফুটবল, ক্রিকেট, কাবাডি এবং দাবাসহ মোট সাতটি ভিন্ন ভিন্ন ইভেন্টে এই কর্মসূচি পরিচালিত হবে। স্পোর্টস ডিপ্লোমেসি বা ক্রীড়া কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, খেলার মাঠে দল-মত নির্বিশেষে সকলে একাত্ম হয়ে যায়, আর এই ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগিয়েই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার।

অবকাঠামো নির্মাণের চেয়ে দক্ষ খেলোয়াড় তৈরির ওপর অধিক জোর দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানান, সাবেক খেলোয়াড়দের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়ন করে তাদের নিয়েও সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..