× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

খুলনা বিভাগে তিন দিনের বাঙলা মূকাভিনয় কর্মশালা সম্পন্ন

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
বাঙলা মূকাভিনয় কর্মশালা

বাংলাদেশের মূকাভিনয়ের স্বরূপ বিনির্মাণের লক্ষ্যে বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের আয়োজনে তিন দিন ব্যাপী ‘বাঙলা মূকাভিনয় কর্মশালা’ সম্পন্ন হয়েছে খুলনা জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কক্ষে। শনিবার (২৪ ডিসেম্বর) শুরু হয়ে সোমবার (২৬ ডিসেম্বর) সনদ প্রদানের মধ্যে দিয়ে এ কর্মশালার ইতি টানা হয়েছে।

বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মহা পরিচালক মাইম আইকন কাজী মশহুরুল হুদার সভাপতিত্বে এ আয়োজনে খুলনার শিল্প অঙ্গনের উল্লেখযোগ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খুলনাা জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় কর্মশালা আযোজনে সহযোগিতায় ছিল রূপান্তর থিয়েটার। কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের পরিচালক রিজোয়ান রাজন ও নৃত্য প্রশিক্ষক ছিলেন মূকাভিনয়শিল্পী আল মাসুম সবুজ। সমাপনী আয়োজনে প্রধান অতিথি খুলনা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজিত কুমার সাহা। অতিথি ছিলেন অধ্যাপক আনোয়ারুল কাদির, নাট্যজন হুমায়ুন কবির ববি, হাসান তারেক ও শরিফুল ইসলাম সেলিম।

খুলনার বিভিন্ন নাট্যদল ও আবৃত্তি দল থেকে বাছাইকৃত ১৬জন আগ্রহীকে নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বক্তারা সফল এ আয়োজনের জন্য বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের প্রশংসা করেন ও আগামীতে এ ধরনের কর্মশালা অব্যাহত রাখার অভিমত ব্যক্ত করেন। শিক্ষার্থীদের মধ্যে মূকাভিনয়ের আগ্রহ তৈরি হয়েছে ওং তারা সংগঠিত হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে খুলনার সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সহযোগিতা কামনা করেন। মশহুরুল হুদা আয়োজনে সহযোগিতার জন্য খুলনা শিল্পকলা একাডেমি ও রূপান্তর থিয়েটারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..