খালেদা জিয়া নিজের রাজনীতি করেন

বিশেষ প্রতিবেদকঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতি করেন মানুষের কল্যাণে ও দুঃখী মানুষের সেবার জন্য। আর খালেদা জিয়া রাজনীতি করেন তাঁর নিজের ও পরিবারের জন্য বললেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ বুধবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুর সদর ইউনিয়নে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে নাসিম এসব কথা বলেন।

নাসিম আরো বলেন, শেখ হাসিনা উন্নয়নের কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করার জন্য রাজনীতি করেন না। বর্তমান সরকার স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ, যোগাযোগ ও আর্থ-সামাজিক উন্নয়নমূল্য কাজে অধিক আন্তরিক হওয়ায় দেশ আজ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

মন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া নির্বাচন চাচ্ছেন। নির্বাচন দেওয়া হবে শেখ হাসিনার অধীনে। তবে তা ২০১৯ সালের একদিন আগেও না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে ওয়াদা দেয় তা পূরণ করে। খালেদা জিয়া সরকারের সময় দেশ জঙ্গিবাদে ছেয়ে গিয়েছিল। শেখ হাসিনার সরকার জঙ্গিদের দমন করে দেশে জঙ্গিবাদ নির্মূল করছেন।

কাজীপুর উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম, কাজীপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টি এম আতিকুর রহমান নান্নু।

অনুষ্ঠান শেষে মোহাম্মদ নাসিম ১০০টি পরিবারের মধ্যে পাঁচ লাখ টাকা ও ২০০ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।