খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির দাবীতে বিএনপির মানববন্ধন

চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বুধবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি শুরু হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

এছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এজেএড এমন জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ ২০ দল নেতা, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।