আজ ১৫ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আজ ১৫ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়
রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আজ ১৫ এপ্রিল বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়।

মেষ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করুন। আপনার একজন প্রতিবেশী আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে পারেন। তাঁকে অর্থ ধার দেওয়ার আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নিন। নাহলে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। বন্ধুদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। অর্ধাঙ্গিনীর স্বাস্থ্য আজ খারাপ হয়ে যাওয়ার কারণে আজ আপনার চিন্তাবৃদ্ধি হতে পারে। এই রাশির ব্যবসায়ীদের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়।
গ্রহদোষ প্রতিকারের উপায়:  পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে এমন একটি সোনার হার পরুন যেটি আপনার পেট স্পর্শ করবে।

বৃষ রাশি: প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। অর্থের প্রতি আজ এতটাও সংবেদনশীল হয়ে পড়বেন না যার ফলে আপনার সম্পর্কগুলি প্রভাবিত হয়। আত্মীয়দের সাথে আজ আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রেমের জীবনে আজ আপনাকে সচেতন থাকতে হবে। কর্মক্ষেত্রে উন্নতির জন্য নিজের কাজের মধ্যে আধুনিকতা নিয়ে আসুন। কোনও অপ্রয়োজনীয় কাজে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। তাই, এদিক থেকে সতর্ক থাকুন। বিবাহিত জীবনে মনোমালিন্য ঘটলেও পরে তা ঠিক হয়ে যাবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়:  কর্মজীবনে উন্নতির লক্ষ্যে “অর্ধকায়াম মহাভীর্যয়াম, চন্দ্রাদিত্য ভীমরদানাম, সিমাহিকা গর্ভা সামবোথাম, তাম রাহুম প্রাণমাম্যাহাম”-এই মন্ত্রটি দিনে ১১ বার পাঠ করুন।

মিথুন রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। যাঁরা শুধুমাত্র ঋণের জন্য আপনার কাছে আসেন তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। এই রাশির পড়ুয়াদের আজ পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে এবং নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দিতে হবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, কোনও কাজে আপনি আজ সহকর্মীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আপনার কাছে থাকা অবসর সময়টিকে সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়:  আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বাদামী বা লালচে-বাদামী রঙের কুকুরকে পোষ্য হিসেবে রাখুন।

কর্কট রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। শরীরচর্চার প্রতি মনোযোগ দিন। আপনি আজ পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজকে আপনার ভালোবাসার মানুষটির কাছে নিজের অনুভূতিগুলি ব্যক্ত করতে সক্ষম হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়:  কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্যে পকেটে তামার কয়েন রাখুন।

সিংহ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ আর্থিক সমস্যাগুলি সঠিকভাবে মোকাবিলা করলে সন্ধ্যে নাগাদ লাভবান হতে পারবেন। শিশুদের সাথে আজ কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। জীবনসঙ্গীর সাথে এই দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা রঙের গরুকে রুটি খেতে দিন।

কন্যা রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। তরুণ-তরুণীরা অন্তর্ভুক্ত থাকতে পারে এমন কোনও কাজ শুরু করার পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ এমন একটি সেমিনার অথবা প্রদর্শনীতে উপস্থিত থাকতে পারেন যেখান থেকে কিছু নতুন জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়:  আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে তামার পাত্রে জল দেখে সেই জল পান করুন।

তুলা রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়:  আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কোনও শুভ অনুষ্ঠানে (যেমন বিবাহ) বাধা সৃষ্টি করবেন না।

বৃশ্চিক রাশি: একটি সৃজনশীল কাজে আজ আপনি ব্যস্ত থাকবেন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়েই সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। দূর সম্পর্কের আত্মীয়দের সাথে আজ আপনার যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। ভালোবাসার মানুষটির সাথে আজ আপনি একটি পিকনিকে যেতে পারেন। সেখানে গিয়ে কিছু মূল্যবান স্মৃতির সঞ্চয় ঘটবে। আজ আপনার কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে গুরুত্বপূর্ণ নথিগুলি নিয়েছেন কিনা তা যাচাই করে নিন। কোনও ব্যবসায়িক অংশীদারিত্ব অংশগ্রহণ করার আগে সমস্ত তথ্য ভালোভাবে জানুন। বিবাহিত জীবন সুখের হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়:  আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে লকারে অল্প বাসমতি চাল ও রুপো রেখে দিন।

ধনু রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আত্মীয় এবং বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। পরিবর্তিত সময়ের সাথে সাথে নিত্যনতুন প্রযুক্তির সাথে নিজেকে মানিয়ে নিন। বাড়িতে আজ আত্মীয়দের আগমন ঘটতে পারে। ভবিষ্যতের জন্য আজ আপনি একটি পরিকল্পনা করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়:  প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে দরিদ্র এবং অভাবে কন্যাদের উদ্দেশ্যে চকোলেট বিতরণ করুন।

মকর রাশি: অযথা দরকার তর্কের মাধ্যমে আজ সময় নষ্ট করবেন না। একটি নতুন আর্থিক পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনি লাভবান হবেন। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার ক্ষেত্রে এই দ্বিতীয় অবশ্যই ভালো। প্রেমের জীবনে আপনাকে আজ সংযত হতে হবে। আপনার নেওয়া একটি দৃঢ় পদক্ষেপ আজ ইতিবাচক ফলপ্রদান করবে। কোথাও কেনাকাটা করতে গিয়ে আজ আপনি অত্যন্ত ব্যস্ত হয়ে পড়তে পারেন। জীবনসঙ্গীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
গ্রহদোষ প্রতিকারের উপায়:  প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে মাছেদের আটার বল বানিয়ে খেতে দিন।

কুম্ভ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। আপনি আজ খুব সহজেই সবাই যা আকৃষ্ট করতে পারবেন। অতীতের অতিরিক্ত অর্থব্যয়ের কারণে আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বাড়িতে আজ হঠাৎ করেই আত্মীয়ের আগমন ঘটতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়:  আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই নিজের সহোদরের প্রতি সদ্ভাব বজায় এবং কটূ কথা বলা থেকে বিরত থাকুন।

মীন রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সাথে আপনার মনোমালিন্য হতে পারে। যদিও, পরে তা ঠিক হয়ে যাবে। পরিবারের হিতসাধনে সঠিকভাবে পরিশ্রম করে যান। এই রাশির প্রেমিক-প্রেমিকারা আজ একে অপরকে মিস করতে পারেন। প্রিয়জনদের সাথে আজকের  দিনটি দুর্দান্ত ভাবে অতিবাহিত হবে। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও কর্মক্ষেত্রে আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। আপনি আজ আপনার সমস্ত কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করে ফেলতে পারবেন।
গ্রহদোষ প্রতিকারের উপায়:  শারীরিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই বট গাছের গোড়ায় দুধ অর্পণ করে সেই ভেজা মাটির তিলক কপালে পরুন।

১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলরাশিফল ও গ্রহদোষ প্রতিকারশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।