আর্থসামাজিক উন্নয়নে অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে -ফজিলাতুন নেসা ইন্দিরা  

আর্থসামাজিক উন্নয়নে অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে -ফজিলাতুন নেসা ইন্দিরা   

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আর্থসামাজিক উন্নয়নের প্রায় সকল সূচকে বিশ্বের অনেক দেশের তুলনায় এগিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা গতকাল নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম তাঁকে স্বাগত জানান।

এসময় কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে  বাংলাদেশকে নারীর ক্ষমতায়নের অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে তিনি জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারী ব্যাটালিয়নের ভূমিকা ও সাফল্যের কথা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী কনস্যুলেটের সার্বিক সেবা কার্যক্রম অব্যাহত রাখার জন্য কনস্যুলেটে কর্মরত সকলকে আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।