দেশের মানুষ পুনরায় পল্লীবন্ধু এরশাদকে ক্ষমতায় দেখতে চায়

চট্টগ্রাম প্রতিনিধিঃ  জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গৌরব-ঐতিহ্যের সংগ্রাম ও সাফল্যের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী পূর্বক এক সমাবেশ ঐতিহাসিক লালদীঘির পাড়স্থ জেলা পরিষদ মার্কেট চত্বরে ৬ই মে চট্টগ্রাম মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক জহুরুল ইসলাম রেজার সভাপতিত্বে ও নগর যুগ্ম আহ্বায়ক মো: শফিউল আলম শফির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্ত্তী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জাপা’র সহ-সভাপতি কামরুজ্জামান পল্টু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, চট্টগ্রাম মহানগর যুব সংহতির সভাপতি এস.এম. সাইফুল্লাহ, নগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ওসমান গণি, যুগ্ম শ্রম বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক হাজী আলী আকবর, তথ্য বিষয়ক সম্পাদক মো: ফয়েজ, নগর জাতীয় সৈনিক পার্টির সদস্য সচিব মো: হাফিজুর রহমান, নগর স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক মো: আবু তাহের, মো: কামাল উদ্দিন, ছাত্র সমাজের সভাপতি রাশেদুল হক খোকন, বন্দর থানা জাপা’র সাধারণ সম্পাদক মো: রিয়াজ, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো: মাইনুদ্দিন, পাঁচলাইশ থানার সদস্য সচিব নিপু আহমেদ, নগর সদস্য মো: আক্কাস আলী, ডবলমুরিং থানার আহ্বায়ক মীর শমসের আলী, বন্দর থানার আহ্বায়ক শফিকুল ইসলাম, নুরুল আলম মনা, জিয়াউর রহমান, সিরাজুল ইসলাম জয়, ছাত্রনেতা আবু আহমেদ, মো: আলমগীর, মো: শফিকুল ইসলাম প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান দেশের যে অবস্থা সাধারণ মানুষের নিরাপত্তা নেই। গুম, খুন ও সন্ত্রাসের রাজ্যে পরিণত হয়েছে দেশ। দেশের মানুষ এ অবস্থা থেকে মুক্তি চায়। তাই ৯ বছরের সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে পুনরায় দেশের মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান।

নেতৃবৃন্দ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বীর চট্টলার প্রিয় নেত্রী মাহজাবীন মোর্শেদ এম.পি’র নেতৃত্বে জাতীয় পার্টিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে সংগঠিত করার উদাত্ত আহ্বান জানান। সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র‌্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।