× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খালেদা জিয়ার কারা মুক্তির দাবিতে লিফলেট বিতরণ ও নির্বাচনী গনসংযোগ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮

মধুখালী প্রতিনিধিঃ  দেশের প্রতিবাদী জনগনের কন্ঠস্বর গনতন্ত্র পূনরুদ্ধার আন্দোলনের নেত্রী “গনতন্ত্রের মা” দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তি ও অন্যান্য সব নেতাকর্মীর মুক্তির দাবিতে বৃহস্পতিবার জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুর জেলার মধুখালী উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন সহ কামারখালী বাজারে লিফলেট বিতরণ ও সংসদীয় নির্বাচনে প্রার্থী হিসাবে সকল ব্যবসায়ীদের এবং জনগনের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় সঙ্গে ছিলেন ফরিদপুর জেলা বি.এন.পির অন্যতম সদস্য মৃধা মোঃ বদিউজ্জামান (বাবলু), মধুখালী উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আঃ আলীম মানিক, বোয়ালমারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বি.এন.পি. সাবেক সাধারণ-সম্পাদক মোঃ সাইদুল হক (মন্টু) মধুখালী উপজেলা বি.এন.পি র সহঃ সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মন্নু, যুব বিষয়ক সম্পাদক কাজী মামুন হোসেন, উপজেলা বি.এন.পি. র অন্যতম সদস্য মোঃ মিরাজুল ইসলাম মিলটন, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ লিটন হোসেন, উপজেলা যুবদলের অন্যতম সদস্য মোঃ ফরিদুল ইসলাম, আড়পাড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ-সম্পাদক মোঃ রইজ শেখ সহ আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বি.এন.পি.র অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং ্ইউনিয়ন, ওয়ার্ড নেতা কর্মী বৃন্দ। সব শেষে খালেদা জিয়ার কারা মুক্তি ও দেশে সংসদীয় নির্বাচন সুষ্ট, সুন্দর এবং নিরপেক্ষ কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..