ভোলায় অসহায় মানুষের জন্য আসিফ আলতাফের খাদ্য সহায়তা বিতরণ

ভোলায় অসহায় মানুষের জন্য আসিফ আলতাফের খাদ্য সহায়তা বিতরণ

কামরুজ্জামান শাহীন, ভোলা॥  মহামারি করোনাভাইরাস(কোভিড-১৯) সংক্রামণের কারণে অসহায়, ঘরমুখী কর্মহীন মানুষের জন্য আসিফ আলতাফের খাদ্য সহায়তা বিতরণ।

সরকার ঘোষিত সারা দেশের মানুষ যখন ঘরমুখী। তখনি ঘরমুখী, কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা নিয়ে হাজির ভোলা জেলা সদর থানা বিএনপি’র আহবায়ক ও প্রয়াত সাবেক ধর্মমন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাহাজান মিয়ার ছেলে আসিফ আলতাফ।

তিনি ভোলায় অসহায় কর্মহীন ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ শুরু করেছেন।

সোমবার(১৩ এপ্রিল) সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্য সহায়তার কার্যক্রম শুরু করেন।

জানা যায়, আসিফ আলতাফের উদ্যোগে ভোলা সদর থানার বিভিন্ন ইউনিয়নে দরিদ্র, ঘরমুখী কর্মহীন পরিবারের বাড়িতে এসব খাদ্য সহায়তা পৌছে দেয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।