শার্শার বাগআঁচড়ায় ১শত২০পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য দ্রব্য সামাগ্রিক ক্যাম্পেইন উদ্বোধন

শার্শার বাগআঁচড়ায় ১শত২০পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য দ্রব্য সামাগ্রিক ক্যাম্পেইন উদ্বোধন

আঃজলিলঃ শার্শা যশোরঃ করোনাভাইরাস সারা বিশ্বে মহামারি আকার ধারণ করছে । বাংলাদেশেও দিন দিন বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাস রোধে সরকারের পক্ষ থেকে সকল জনসাধারণকে ঘরে থাকার জন্য বলা হচ্ছে। কিন্তু যারা অসহায় দরিদ্র তারা পড়ছেন বিপাকে। নুন আনতে পান্তা ফুড়ায় এমন পরিস্থিতিতে আর কতো দিন কাজ কর্ম রেখে এভাবে থাকতে হবে কেউ জানে না।

অসহায় এসব মানুষের পাশে সরকারের পাশাপাশি বিত্তবানরাও সহায়তার হাত বাড়িয়েছেন । তেমনি করে শার্শার উপজেলা বাগআঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল তিনি অসহায় হত দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মহিলা মাদ্রাসা মাঠে সামজিক দূরত্ব বজায় রেখে বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল বড় মসজিদ পাড়ার ১শ২০ পরিবারের মধ্যে ৫কেজি চাউল, ২কেজি আলু, ১কেজি পিয়াজ, ১কেজি আটা, ৫০০ডাউল, ৫০০কাচা মরিজ ও ১টি সাবান বিতরণের উদ্বোধন করেন।

চেয়ারম্যান বকুল বলেন, এটা ভালো উদ্যোগ করোনাভাইরাস মোকাবেলায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি বাগআঁচড়া সাতমাইল বড় মসজিদ পাড়ার সকল যুবসমাজকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক একবাল হাসান তুতুল, খাইরুল আলম দুষ্টু, বাগআঁচড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, সাংবাদিক সাইফুজ্জামান মন্টু, কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু। তত্ত্বাবধানে ছিলেন আলমগীর গাজী, মিন্টু, মনি, দিপু, আহম্মাদ আলী, সাহিদুল, লাল্টু, জিয়া, আক্তারুল, ইমদাদুল, কামরুজ্জামান ও আবদীন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।