ক্ষেপণাস্ত্র হামলায় আল-কায়েদার উপপ্রধান নিহত

সিরিয়ায় ইদলিব শহরে এক ক্ষেপণাস্ত্র হামলায় জঙ্গি সংগঠন আল-কায়েদার উপপ্রধান আবু আল খায়ের আল-মাসরি নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার আল-মাস্তোমেহ গ্রামের কাছে আল-মাসরির গাড়িতে ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামে যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংস্থা। আল-কায়েদার বর্তমান নেতা আয়মান আল জাওয়াহিরির পরের অবস্থানে ছিলেন আল-মাসরি।

সিরিয়ান অবজারভেটরি জানায়, আল-মাসরির প্রকৃত নাম আবদুল্লাহ মুহাম্মাদ রাজাব আবদ আল-রহমান। তিনি একজন মিসরীয়। আল-মাস্তোমেহ গ্রামের কাছে গাড়িতে অবস্থান করছিলেন তিনি। সে সময় ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, দেশটির গোয়েন্দাদের চালানো একটি হামলায় আল-মাসরি নিহত হন।

আল-মাসরির নিহত হওয়ার খবর স্বীকার করেছেন জঙ্গি সংগঠন জাবাত ফাতাহ আল-শামের জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল মুহাইসিনি। তিনি জানান, আল-মাসরি জান্নাতবাসী হোন। জাবাত আল-ফাতাহ সিরিয়ায় আল-নুসরা ফ্রন্ট নামেও পরিচিত। সিরিয়ায় আল-কায়েদার শাখা সংগঠন এটি।

হোয়াইট হেলমেট নামে পরিচিত ইদলিব শহরের একটি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ওই হামলায় আরো দুজন নিহত হয়েছেন। কিন্তু তাঁদের নাম-পরিচয় উল্লেখ করেনি তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।