× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

পিআইডি

ক্ষমতা নিতে নয় বরং দায়িত্ব পালন করতে এসেছি -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
দায়িত্ব পালন করতে এসেছি

“আমরা যার উপদেষ্টা আছি তারা শুধু চট্টগ্রামের জন্য নয় বরং বাংলাদেশের জন্য কাজে নেমেছি। আমরা ক্ষমতা নিতে নয় বরংদায়িত্ব পালন করতে এসেছি।” বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

উপদেষ্টা আজ বিকালে গাজীপুরের পূবাইলে হাসনাহেনা পিকনিক স্পটে বৃহত্তর চট্টগ্রাম সমিতি -গাজীপুর মেজবান ও চট্টলা উৎসব ২০২৫ এর অনুষ্ঠানে এসব কথা বলেন।

চট্টগ্রামের ভাষা রক্ষার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, চট্টগ্রামের জনগণ যে ভাষায় কথা বলেন তার মধ্যে ইংরেজি, আরবি, পর্তুগিজ, আরাকানিজ ভাষার সংমিশ্রন দেখা যায়। মাতৃভাষা দিবসে বলতে চাই চট্টগ্রামের ভাষা একটি অন্যতম শ্রেষ্ঠ ভাষা। তিনি আরো বলেন দেশের অন্যান্য জায়গার মত গাজীপুরে চট্টগ্রামের মানুষ বিভিন্ন স্বনামধন্য ব্যবসার সাথে জড়িত হয়ে দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রেখে যাচ্ছে ।

উপদেষ্টা বলেন, বায়ান্নোর ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে অনেকেই শহীদ হয়েছেন। তবে চব্বিশে যারা প্রাণ দিয়েছেন তাদের বেশির ভাগই তরুণ। বাংলাদেশের জনগণের যখন নিশ্বাস বন্ধ হবার মত অবস্হা; কোন কিছু করতে পারছিলোনা ঠিক সে সময়ই তরুণরা আমাদের পরিত্রাণ দিয়েছে – করেছে মুক্ত।

তিনি বলেন, চট্টগ্রাম একদিকে যেমন অলি- আউলিয়ার দেশ অন্যদিকে শেফালী ঘোষ, শ্যাম সুন্দর বৈষ্ণব, রমেশ শীলদের জন্ম তারা আমাদের গর্ব।

উপদেষ্টা বলেন, চট্টগ্রামের সমস্যা বলি আর গর্ব বলি তারা মেজবান ছাড়া কিছু বোঝেনা। মহেশখালী পান বিশেষ গুণসম্পন্ন এবং জিআই পণ্য। এখানকার পানের যে গুণ আছে তা দেশের অন্য কোন পানে সেধরণের গুণ নাই। মহেষখালীর পান আমাদের সম্পদ আর তা রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে।

এসময় আরো উপস্হিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুরের সভাপতি মোহাম্মদ সোহেল সাদাত, সাধারণ সম্পাদক ড. দেবজ্যিৎ রায়, সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম ঝিনুক, ভাইস চেয়ারম্যান এ.এম. মাহমুদুর রহমান, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রফেসর ড. এস এম মিজানুর রহমান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..