ক্যাথলিক চার্চ পরিদর্শনে ভ্যাটিকান সিটির রাস্ট্রদূত

ক্যাথলিক চার্চ পরিদর্শনে ভ্যাটিকান সিটির রাস্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রান্ডাল বরিশালের আগৈলঝাড়ায় ক্যাথলিক চার্চ পরিদর্শন ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার ১২ এপ্রিল সকালে আইন শৃংখলা বাহিনীর নিরাপত্তায় অনেকটা নিরবে তিনি ঘাড়ারপাড় ক্যাথলিক চার্চ পরিদর্শন ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রান্ডাল চার্চে আসলে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে চার্চের দ্বায়ত্বরত লোকজনের সাথে কথা বলে চার্চ পরিদর্শন করে ধর্মীয় আলোচনা ও প্রার্থনায় অংশগ্রহন করেন রাষ্ট্রদূত।

একই দিন রাষ্ট্রদূত কেভিন রান্ডাল সফর সঙ্গীদের নিয়ে গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন ক্যাথলিক চার্চ পরিদর্শন করেন। এসময় তাকে ফুলের শুভেচ্ছা জানান চার্চের ফাদার ফ্রান্সিস লিটন গোমেজ। পরে চার্চের আশ্রম ও সিস্টারদের বাসস্থান পরিদর্শন, ধর্মীয় আলোচনা ও প্রার্থনায় অংশগ্রহন করেন এ রাষ্ট্রদূত

এসময় রাষ্ট্রদূতের সঙ্গে পিএমএস ইউএসএ’র জাতীয় পরিচালক মনস রজার জোসেফ ল্যান্ডি, নুনসিও’র সেক্রেটারি ফাদার বেলিসারিও সিরো মন্টোয়া, ভিয়েতনামের ফাদার ট্রাই ট্যাং ফাম সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।