কোরিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র -স্বাস্থ্যমন্ত্রী

কোরিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র -স্বাস্থ্যমন্ত্রী

কোরিয়ায় বাংলাদেশের বহু মানুষ কর্মরত রয়েছেন এবং কোরিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র বলে উল্লেখ করে বাংলাদেশের হাসপাতালগুলোকে আধুনিক ও উন্নত মানের করতে কোরিয়া সরকারের সহযোগিতা সহায়তা কামনা করেন এবং কোরিয়ায় বাংলাদেশ থেকে নার্স, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী প্রেরণে আগ্রহ দেখান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ ০৩ নভেম্বর, বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি’র সাথে কোরিয়ান জাতীয় সংসদের সাংসদ মিজ জুং চু সু (Ms Jung ChounSook) এর দ্বি-পাক্ষিক বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বৈঠকে কোরিয়ান সাংসদ মিজ জং চু সু করোনা মোকাবিলায় বাংলাদেশের স্বাস্থ্যখাতের নেয়া নানা উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবা দানের অভিজ্ঞতা কোরিয়ায় কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।