কোরবানির ঈদেও টানা ছুটি

কোরবানির ঈদেও টানা ছুটি

ঈদুল ফিতরের লম্বা ছুটির পর এবার কোরবানির ঈদেও ছুটি নিয়ে সুখবর দিয়েছে অন্তর্বর্তী সরকার। ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে উপদেষ্টা পরিষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

দুপুরে ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। তবে ওই পোস্টে তিনি জানান, ১৭ ও ২৪ মে শনিবার হলেও যথারীতি অফিস খোলা থাকবে।

এর আগে কোরবানির ঈদের ছুটি ৬ দিন করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। সেই হিসাবে, চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহার ছুটি শুরু হতে পারে ৫ জুন থেকে (৭ জুন ঈদ ধরে)। ঈদের ছুটি শেষ হওয়ার কথা ছিল ১০ জুন। এখন ঈদের ছুটি ১০ দিন করায় সরকারি চাকরিজীবীরা ১৪ জুন পর্যন্ত টানা ছুটি পাচ্ছেন।

গত ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদে টানা পাঁচদিন ছুটি আগেই ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানো হয়। ঈদুল ফিতরের ছুটি শুরুর দুদিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। মাঝে ২৭ মার্চ একদিন খোলা ছিল অফিস।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।