কোন দিন জন্মে কেমন মানুষ

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সপ্তাহের প্রত্যেক দিনেরই আলাদা গুরুত্ব আছে। সেজন্যই সপ্তাহের প্রত্যেক দিনের সঙ্গে কোনও না কোনও গ্রহের নাম যুক্ত। তাই সপ্তাহের কোনদিন আপনার জন্ম হয়েছে, তার থেকে আপনার চরিত্র-বৈশিষ্ট্য সম্পর্কে বলা যায় অনেক কিছুই।

রবিবার: জীবনের প্রতি এদের একটু গা ছাড়া মনোভাব থাকে। তবে ভাগ্য সবসময় এদের সঙ্গে থাকে। সামাজিক মেলামেশায় এরা খুব একটা সচ্ছন্দ হন না। কথাবার্তায় এরা একটু মুখচোরা হন। শিক্ষা ও শিল্পক্ষেত্রে এরা প্রচুর খ্যাতি ও সম্মান অর্জন করেন। পরিবারের সদস্যদের খুশি রাখতেও এরা ভালোবাসেন। ধর্মের প্রতিও এদের আগ্রহ রয়েছে।

সোমবার: সোমবারে যাদের জন্ম হয়, তারা নিজেরাই নিজেদের উত্সাহ দিতে পারেন। ব্যবহারের মাধুর্য এবং দয়ামায়ার জন্য এরা সুপরিচিত। জীবনে ভালো ও খারাপ সময়- উভয়কেই নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারেন এরা। প্রথম জীবনে পুঁথিগত পড়াশোনা পছন্দ না করলেও পরবর্তী জীবনে জ্ঞানের জন্য প্রসিদ্ধ হন।

মঙ্গলবার: এরা চট করে মাথা গরম করে ফেলেন। সহজেই রেগে যাওয়ায় অনেকেই সঙ্গেই এদের সম্পর্ক খুব একটা ভালো থাকে না। ইগোও এদের মধ্যে যথেষ্ট।

বুধবার: ধার্মিকতার দিকে এরা একটু বেশিই ঝুঁকে থাকেন। ঈশ্বরের প্রতি ভীতির কারণেই জীবনে খারাপ কাজ থেকে বিরত থাকেন এরা। এদের কথাবার্তা শান্ত ও ভদ্র। বাবা-মাকে এরা অত্যন্ত সম্মান করেন।

বৃহস্পতিবার: বৃহস্পতিবার যাদের জন্ম, তাদের বুদ্ধি অত্যন্ত প্রখর। অ্যাডভেঞ্চার এদের নেশা। কঠিন সময়ের মোকাবিলা কীভাবে করতে হয়, তা এরা ভালোই জানেন। আত্মীয়-বন্ধুদের মধ্যে এরা খুবই জনপ্রিয়। ভাগ্যও এদের সহায় হয়।

শুক্রবার: এরা সবসময় হাসিখুশি থাকেন। প্রাণবন্ততার জন্য এরা সহজেই পরিচিতি পান। আশেপাশের মানুষকে এরা সহজেই প্রভাবিত করতে পারেন। এদের সহ্যশক্তি প্রচণ্ড। কঠিন সময়কেই হাসিমুখে কাটানো এদের সহজাত ক্ষমতা।

শনিবার: কৃষিবিদ্যা, প্রযুত্তি বা ব্যবসাবাণিজ্যের দিকে এদের ঝোঁক থাকে। অল্প বয়সে কিছু সমস্যার মুখোমুখি হতে হয় এদের। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কী ভাবে আশেপাশের মানুষদের থেকে সাবধান হতে হয়, তা শিখে যান এরা। বাবা-মার সঙ্গে এদের সম্পর্ক খুব একটা ভালো হয় না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
লেখক / প্রতিবেদক

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।