× Banner
সর্বশেষ
আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

কোন্দলের ইতি চাইছেন হৃতিক-কঙ্গনা

admin
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০১৬

কাদা ছোড়াছুড়ির চরমে পৌঁছেছিল। অল্প কথায় বললে—বিষয়টা পরিণত হয়েছিল গোপন প্রেম থেকে ভয়ংকর শত্রুতায়। হৃতিক-কঙ্গনা রনৌতের কোন্দলের বিষয়টা যে মাত্রা ছাড়িয়ে গেছে, দেরিতে হলেও সম্ভবত দুজনেই বিষয়টা টের পেয়েছেন। আর তাই দুজনের আইনজীবীই জানিয়েছেন, খুব দ্রুত এর নিষ্পত্তি করবেন তাঁরা।
বলিউডে প্রকাশ্যে এমন কাদা ছোড়াছুড়ির ঘটনা আর কোনো তারকার মধ্যে ঘটেনি বললেই চলে। কঙ্গনার আইনজীবী জানিয়েছেন, বিষয়টা খুব নোংরা পর্যায়ে চলে গেছে। হৃতিকের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘তিনি (হৃতিক) আসল বিষয় ছেড়ে ভিন্ন দিকে সরে গেছেন।’
এদিকে হৃতিকের আইনজীবী বলেছেন, ‘পুলিশকে বিষয়টা দ্রুত নিষ্পত্তি করতে বলেছি।’
কিন্তু যাঁদের নিয়ে এত হইচই। যাঁরা বিষয়টার শুরু করেছিলেন, সেই হৃতিক আর কঙ্গনা কী ভাবছেন?
হৃতিক এখন মুম্বাই থেকে অনেক দূরে। একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে ব্যস্ত। আর কঙ্গনা ব্যস্ত অরুণাচল প্রদেশে ‘রেঙ্গুন’ ছবির শুটিংয়ে।কিন্তু এই দুই তারকাই শুক্রবার জানিয়েছেন, আসলেই বিষয়টা খুব নোংরা পর্যায়ে চলে গেছে। বিষয়টার ইতি চাইছেন তাঁরা

 

 


এ ক্যটাগরির আরো খবর..