কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব নয় এই বাজেট -অর্থনীতিবিদ

ভ্যাট আইন বাস্তবায়ণের মাধ্যমে  ২০১৯-২০ অর্থবছরের বাজেটে বিশাল রাজস্ব আদায়ের যে পরিকল্পনা করা হচ্ছে তা কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর।

অন্যদিকে, ব্যাংকিং খাতে সুশাসন আনাটা খুব জরুরী, তবে চলতি বাজেটে এটির সমাধানে সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রতিবছরের মত এবারও বিশাল অংকের জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী মোস্তাফা কামাল। তবে এবারের এই বাজেট বাস্তাবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

খেলাপী ঋণ আদায়ে সরকার ব্যর্থ হলে ব্যক্তিখাতে ঋণ প্রদান বাধাগ্রস্থ হবে বলে মনে করেন অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। আবার দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা জরুরী বলেও মনে করেন তিনি।

অন্যদিকে, বেসরকারি ব্যাংকগুলোকে কিভাবে মূলধন যোগান দেয়া হবে বাজেটে তার কোন দিক নির্দেশনা নেই বলে মন্তব্য করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এই নির্বাহী পরিচালক। নতুন ভ্যাট আইন বাস্তবায়ন ও রাজস্ব আদায় সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।