জনগনের উপকারে আসবে না এই বাজেট -গণফোরাম

জনগণের কোনও উপকার আসবে না দাবি করে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রত্যাখ্যান করেছে গণফোরাম।

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এবারের বাজেটকে আমরা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি। দেশের প্রকৃত সমস্যা মোকাবিলায় কোনও ধরনের চেষ্টা নেই এতে।

আজ শনিবার (১৫ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে বাজেট ঘোষণা পরবর্তী প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

রেজা কিবরিয়া বলেন, এই বাজেট দুটি বিবেচনায় হতাশাজনক। (১) এটি রাজস্ব ও ঋণের সঠিক প্রাক্কলন প্রদানে এবং সাম্প্রতিক বছরগুলোয় বাজেট ঘাটতি বিবেচনায় নিতে ব্যর্থ হয়েছে। (২) এ বাজেট বিগত বছরগুলোর হঠকারী বাজেট ও সামষ্টিক অর্থনৈতিক নীতির ফলে আর্থিক খাতে ও সার্বিক অর্থনীতিতে সৃষ্ট আসন্ন সংকট উদ্ভূত ঝুঁকি সম্পর্কে অজ্ঞতা প্রদর্শন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।