যেন সারি সারি ডায়নোসরের ডিম, কি এই মিমা মাউন্ডস

দি নিউজ ডেক্সঃ দেখে মনে হয় কোন ডায়নোসর সারি সারি ডিম পাড়িয়ে রেখে গিয়েছিল যা এখন মাটির সাথে মিশে গিয়েছে। কি এই অদ্ভুত বস্তু জানতে আগ্রহী বিজ্ঞানীরা।

আমেরিকার মিমা মাউন্ডসের বিস্তৃত এলাকা জুড়ে ছোট-বড় মাটির স্তূপ। ১৮৪১ সালে প্রথম এই স্থান নজরে আসে মার্কিন এক্সপ্লোরার চার্লস উইলকিসের। তিনি দক্ষিণ-পশ্চিম ওয়াশিংটনের বিস্তীর্ণ এলাকায় এমন সাজানো বহু মাটির স্তূপ দেখেছিলেন।

মিমা মাউন্ডসের স্তূপ কোনোটা গোল, কোনোটা একটু চ্যাপ্টা, কোনোটা আবার ডিম্বাকার। এগুলোর উচ্চতা তিন মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত চওড়া এবং ৩০ সেন্টিমিটার থেকে দু’মিটার পর্যন্ত। মনে করা হত, স্তূপগুলোর নিচে হাজার হাজার মানুষ শুয়ে রয়েছে। কিন্তু পরবর্তীকালে কতগুলো স্তূপ খুঁড়ে বিজ্ঞানীরা মানুষের কোনও অবশিষ্ট খুঁজে পাননি। তাহলে বিস্তীর্ণ এলাকা জুড়ে কে সাজিয়ে দিল এমন স্তূপ?

এ প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করলেন বিজ্ঞানীরা। কখনও বিজ্ঞানীরা জানিয়েছেন, বায়ুপ্রবাহের জেরেই এমন ভূমিরূপের সৃষ্টি হয়েছে। মার্কিন ভূবিজ্ঞানী অ্যান্ড্রিউ বার্গের মতে, খুব বড় ভূমিকম্পের কারণে এরকম ভূমিরূপের সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে সম্প্রতি এ সমস্ত তত্ত্বকে পিছনে ফেলে ২০১৭ সালে ‘নেচার’ পত্রিকায় সম্পূর্ণ অন্য তত্ত্ব প্রকাশিত হয়েছে। উইপোকা, পিঁপড়ে বা ইঁদুরের কাজ এটা। তবে প্রকাশিত এই তত্ত্বও এখনও পুরোপুরি গ্রহণযোগ্য হয়নি।

Share this news

Ovi Pandey
Reporter

Ovi Pandey

Click the reporter name to read more stories.

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।