× Banner
সর্বশেষ
বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

গোপালগঞ্জ কোটালীপাড়ায় পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

Kishori
হালনাগাদ: সোমবার, ১১ মে, ২০২০
কোটালীপাড়ায় দুই শিশুর মৃত্যু

অংকন তালুকদার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় শ্বাস নালীতে লিচু আটকে সালমান(৫) ও পানিতে ডুবে ফাতেমা(২) নামে দুই শিশুর মুত্যু হয়েছে।
আজ সোমবার দুপুরে কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া ও মাঝবাড়ীতে এ দূর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানিয়েছেন, সম্প্রতি সালমান কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামে মামা বাড়িতে বেড়াতে আসে। আজ সোমবার দুপুরে লিচু খাওয়ার সময় তার শ্বাসনালীতে একটি লিচু আটকে যায়। পরে তাকে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।সালমান বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলার নগরবাড়ী গ্রামের সুমন সিকদারের ছেলে।
অপরদিকে, কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ী গ্রামে বাড়ির সামনের পুকুর থেকে ফাতেমার মৃতদেহ উদ্ধার করা হয়। সে পরিবারের অজান্তে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর বাড়ীর সামনের পুকুর থেকে ফাতেমাকে উদ্ধার করা হয়। পরিবারের লোকজন কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। নিহত ফাতেমা মাঝবাড়ী গ্রামের কামাল দাঁড়িয়ার মেয়ে।


এ ক্যটাগরির আরো খবর..