× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় নিরহ মানুষদের হযরানি ও গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

ACP
হালনাগাদ: রবিবার, ২০ জুলাই, ২০২৫

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিরীহ সাধারণ মানুষদের হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও সহযোগী সংগঠন।

আজ বরিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার ঘাঘর বাজারের দলীয় কার্যালয়ে তারা এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার সাংবাদিকদের কাছে তাদের বক্তব্য তুলে ধরেন।

এস এম মহিউদ্দিন বলেন, গত বুধবার (১৬ জুলাই) উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ কোটালীপাড়া-পয়সারহাট সড়ক বন্ধ করে উপজেলার ওয়াবদার হাটে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করে। তারা সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সাধারণ মানুষের চলাচলে বাঁধা সৃষ্টি করে। এ ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ ১ শত ৫৫ জনকে জ্ঞাত ও ১হাজার ৫শত জনকে অজ্ঞাত দেখিয় একটি মামলা দায়ের করে। এই মামলায় উপজেলা সাধারণ মানুষদের গ্রেপ্তারের নামে হয়রানি করা হচ্ছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি, এই মামলায় অধিকাংশ আসামীই সাধারণ মানুষ। বেশীর ভাগই রাজনীতির সাথে জড়িত নেই। তা হলে কি ভাবে? কাদের মদদে এই নিরীহ মানুষদের আসামী করা হলো?

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার কোটালীপাড়া থানা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, বিক্ষোভের সময় সেখানে আপনারা উপস্থিত ছিলেন।কিন্তু তখন একজন ব্যক্তিকেও আপনারা আটক করতে পারেননি।আপনাদের কাছে তো ভিডিও ফুটেজ আছে।আপনারা এই ফুটেজ দেখে আসামী করে গ্রেপ্তার করতে পারতেন।কিন্তু আপনার তা না করে নিরীহ মানুষদের গ্রেপ্তার করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন, আমরা মানুষের জন্য রাজনীতি করি। আপনারা যদি সেই মানুষদের হয়রানি করেন তা হলে সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে এর প্রতিরোধ করবো।

এ ছাড়াও সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শেখ ফায়েকুজ্জামান,রফিকুল ইসলাম হাওলাদার,সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ,যুবদলের সদস্য সচিব মান্নান শেখ,ছাত্রদলের আহবায়ক লালন শেখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..