× Banner
সর্বশেষ
শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় কেন্দ্রীয় গণেশ পাগল সেবাশ্রমের বার্ষিক মহোৎসব

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
গণেশ পাগল সেবাশ্রমের বার্ষিক মহোৎসব

গোপালগঞ্জের কোটালীপাড়া কেন্দ্রীয় গণেশ পাগল সেবাশ্রমের বার্ষিক মহোৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার প্রতি বছরের মতো এ বছরও আশ্রম প্রাঙ্গণে মহোৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল, মাদারীপুর, বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার পাগল-ভক্তরা এ বার্ষিক মহোৎসব ও মেলায় অংশগ্রহণ করে। ঢাক-ঢোল-কাঁসি বাজিয়ে আগত ভক্তরা এ বার্ষিক মহোৎসবে অংশগ্রহণ করে পাগলের প্রসাদ গ্রহণ করেন।

কোটালীপাড়া কেন্দ্রীয় গণেশ পাগল সেবাশ্রমের সভাপতি মাইকেল হিরোহিতো বিশ্বাস বলেন, প্রতি বছর ২১ পৌষ দিনব্যাপী এ আশ্রমের বাৎসরিক মহোৎসব ও ২২ পৌষ কবি গান অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..