কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা হরগবিন্দ বিশ্বার গ্রেপ্তার

কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা হরগবিন্দ বিশ্বার গ্রেপ্তার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরগবিন্দ বিশ্বাসকে পুলিশ  গ্রেপ্তার করেছে। হরগবিন্দ বিশ্বাস কোটালীপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের বড় ভাই ও লাটেঙ্গা গ্রামের মৃত হরলাল বিশ্বাসের ছেলে।
আজ শনিবার কোটালীপাড়া থানা পুলিশ উপজেলার লাটেঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম আজাদ বলেন, আওয়ামী লীগ নেতা হরগবিন্দ বিশ্বাসকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আমরা গোপালগঞ্জ সদর থানায় প্রেরণ করেছি।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর সা‌জেদুর রহমান বলেন,  সদর থানার গোপীনাথপুরে সেনাবা‌হিনীর উপর হামলা ও গাড়ী পোড়া‌নো মামলায় হরগবিন্দ বিশ্বাসকে  গ্রেপ্তার দে‌খি‌য়ে  আদাল‌তের মাধ‌্যমে জেল হাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।