কোকোর স্ত্রী শর্মিলা খালেদাকে দেখতে মেডিকেলে গিয়েছিলেন

বিশেষ প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়ার পর, সেখানে যান তার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তার মেয়েরা।

তারা গাড়ি থেকে নেমে কেবিন ব্লকে ঢুকতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। এরপর হাসপাতালে গাড়ির ভেতরেই কিছুক্ষণ অপেক্ষা করেন তারা। তখন তাদের ঘিরে জটলা করে ছিল জাতীয়তাবাদী মহিলা দলের একদল নেতাকর্মী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসকেও পুলিশ ফটকে আটকে দেয়।তবে বিএনপি নেতা ও খালেদার তিন আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, মাহবুবউদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া বিএসএমএমইউতে ঢুকতে পেরেছেন।

পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের কারাগার থেকে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর আবার খালেদাকে কারাগারে পাঠানো হয়।

গেলো ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে নাজিমউদ্দিন সড়কের পুরনো কারাগারে রয়েছেন খালেদা। দুই মাস পর তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবারই প্রথম বের হলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।