× Banner
সর্বশেষ
গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল

কেন খাবেন আদা চা?

admin
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: শরীরকে সতেজ আর মনকে প্রশান্ত করে। তবে আপনি কি জানেন, চায়ের মধ্যে কয়েক টুকরো আদা যোগ করলে এটি আরো স্বাস্থ্যকর হয়ে ওঠে। বেশির ভাগ চায়ের দোকানেই আপনি আদা চা পেয়ে যাবেন। অবশ্য চাইলে ঘরেও তৈরি করতে পারেন আদা চা। মনে রাখবেন, লাল বা রং চা বলে পরিচিত যে চা, সেটাতেই আদা যোগ করতে হবে, দুধ চায়ে নয়।

কেন আদা চা স্বাস্থ্যকর—এ বিষয়ে টাইমস অব ইন্ডিয়ার স্বাস্থ্য বিভাগে বলা হয়েছে কিছু কথা।

বমিবমি ভাব দূর করে

ভ্রমণের সময় অনেকেরই বমির সমস্যা হয়। ভ্রমণের আগে আদা চা গ্রহণ বমি ভাব ও বমি প্রতিরোধে সাহায্য করে। যাঁদের এমন সমস্যা আছে, তাঁরা ভ্রমণের আগে এক কাপ চা খেয়ে নিলে বমি থেকে সহসাই মুক্তি পাবেন।

পাকস্থলীর কার্যক্রম ভালো করে

আদা চা খাবারকে ভালোভাবে হজম করতে সাহায্য করে। খাদ্য শোষণ বাড়ায়। তাই হজম ভালো করতে খেতে পারেন আদা চা।

প্রদাহরোধী

আদা চায়ের মধ্যে প্রদাহরোধী উপাদান রয়েছে। পেশি ও গাঁটের প্রদাহ প্রতিরোধের জন্য চমৎকার পানীয় এটি।

শ্বাসতন্ত্রের সমস্যায়

আদা চা ঠান্ডা কাশি কমাতে ভালো কাজে দেয়, শ্বাসতন্ত্রের সমস্যাও প্রতিরোধ করে। শ্বাসতন্ত্রের সমস্যার ঘরোয়া সমাধানে আদা চা খেয়ে দেখতে পারেন।

রক্ত চলাচল ভালো করে

আদার মধ্যে থাকা ভিটামিন, মিনারেল, অ্যামাইনো এসিড রক্ত সঞ্চালন ভালো করে। এতে হৃৎপিণ্ডের সমস্যা কমতে সাহায্য হয়। আদা আর্টারিতে চর্বি জমে থাকা প্রতিরোধ করে, হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধে সাহায্য করে।

ঋতুস্রাবের সমস্যায়

ঋতুস্রাবের ব্যথায় প্রায় সব নারী কমবেশি ভোগেন। এ সময় আদা চা মধু দিয়ে খেতে পারেন। অনেকটা আরাম পাবেন।

মানসিক চাপ কমায়

আদা চায়ের মধ্যে এমন গুণ রয়েছে যে এটি মানসিক চাপ এবং দুশ্চিন্তা কমাতে সাহায্য করে।

এ ছাড়া বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বলে আদা চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।


এ ক্যটাগরির আরো খবর..