× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনাকালে একদল বহিরাগত লোক কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এ ঘটনায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রুখসানা আক্তার শিখা ও ফয়েজ আহমেদ খেলুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানেগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষ ও গুলিবিদ্ধ হয়ে অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল জব্বার জানান, ব্যালট পেপার আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..