× Banner
সর্বশেষ
ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ব্র্যাক ব্যাংক টানা চার বছর সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে শীর্ষ অবস্থান স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

কেন্দুয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত হওয়ার ঘটনায় শোকসভা

admin
হালনাগাদ: সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

কেন্দুয়া প্রতিনিধি:  সম্প্রতি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নেত্রকোনার কেন্দুয়া সরকারি কলেজের এইচএসসির শিক্ষার্থী শরীফ মিয়া স্মরণে সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ উত্তম কুমার করের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন, প্রভাষক আবুল বাশার মিয়া, আব্দুল মান্নান, মাহফুজুল হক, আহম্মদ আব্দুল্লাহ হারুন, আতাউর রহমান, বদিউজ্জামান বকুল, কামরুল ইসনলাম খান পাঠান, এসএম রুবেল, আবুল বাশার খান পাঠান প্রমুখ।

অধ্যক্ষ উত্তম কুমার কর জানান, কলেজছাত্র শরীফ নিহত হওয়ার ঘটনায় শোক জানাতে ও তার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় সোমবার (৩ সেপ্টেম্বর) সকল পাঠদান কার্যক্রম বন্ধ রেখে কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর বিকালে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের মাসকা কাঠালতলা নামক স্থানে কেন্দুয়াগামী একটি বাস বিপরীতমুখি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই কেন্দুয়া সরকারি কলেজের ছাত্র শরীফসহ ৪ জন নিহত হয় এবং ৩ জন আহত হয়। আহতরা ময়মসিংহ ও ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..