× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

নিউজ ডেস্ক

‘কৃষি ও খাদ্য নিরাপত্তা’ শীর্ষক সপ্তম ডি-৮ কৃষিমন্ত্রী পর্যায়ের সভা শুরু

admin
হালনাগাদ: বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
‘কৃষি ও খাদ্য নিরাপত্তা’ শীর্ষক সপ্তম ডি-৮ কৃষিমন্ত্রী পর্যায়ের সভা শুরু

আজ ঢাকায় দুই দিনব্যাপী ‘কৃষি ও খাদ্য নিরাপত্তা’ শীর্ষক সপ্তম ডি-৮ কৃষিমন্ত্রী পর্যায়ের সভা শুরু হয়েছে (7th D-8 Ministerial meeting on Agriculture and Food Security) কৃষি মন্ত্রণালয় ভার্চুয়ালি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) এ সভার আয়োজন করেছে।

প্রথম দিনের সচিব ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সভায় সভাপতিত্ব করেন কৃষি সচিব মোঃ সায়েদুল ইসলাম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে কৃষি উৎপাদনের ক্ষেত্রে বড় হুমকি। জলবায়ু পরিবর্তন ফসলের উৎপাদন, স্বাস্থ্য ও উৎপাদনশীলতায় বিরূপ প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে, খাদ্য উৎপাদন ব্যবস্থা টেকসই রাখতে হলে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগ বাড়াতে হবে। এ সভার মাধ্যমে আমরা ডি-৮ভুক্ত দেশে ব্যবহৃত ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি সম্পর্কে জানতে পারব। একইসাথে, এ সভা বিনিময়যোগ্য প্রযুক্তি চিহ্নিতকরণ ও বিনিময়ে সহায়ক হবে।

সভায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রুহুল আমিন তালুকদার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মোঃ বখতিয়ার, জোটের সদস্য মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের  প্রতিনিধিদলের সদস্য, এফএও, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আইএফএডি, ইরি ও সিমিটের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

প্রথম দিনের সভায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির উন্নয়ন এবং ডি-৮ সদস্য দেশসমূহে এ সংক্রান্ত সমস্যা, সম্ভাবনা ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি হস্তান্তর ও সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয় এবং ‘ঢাকা ইনিসিয়েটিভ’ এর খসড়া চূড়ান্ত করা হয়।

উল্লেখ্য, আগামীকাল সভায় ডি-৮ দেশসমূহের কৃষি ও খাদ্যমন্ত্রীগণ কৃষিক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি বিষয়ে বক্তব্য রাখবেন এবং ‘ঢাকা ঘোষণা’ অনুমোদন করবেন।


এ ক্যটাগরির আরো খবর..