× Banner
সর্বশেষ
মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

করোনা রোধে ৩১ দেশের সঙ্গে কুয়েতের ফ্লাইট বাতিল

Kishori
হালনাগাদ: রবিবার, ২ আগস্ট, ২০২০
কুয়েতের ফ্লাইট বাতিল

প্রাণঘাতী করোনাভাইরাসে কুয়েতে ৬৭ হাজারের বেশি করোনা আক্রান্ত হয়েছেন এবং এ পর্যন্ত ৪শ’ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩১টি দেশের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

শনিবার (০২ আগস্ট) থেকে বন্ধের এ তথ্য জানিয়েছেন দেশটির সিভিল অ্যাভিয়েশনের মহাপরিচালক।

এ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে চীন, ইরান, ব্রাজিল, মেক্সিকো, ইতালি, ইরাক, ভারত, পাকিস্তান, মিশর, ফিলিপাইন, লেবানন, শ্রীলঙ্কা।  অল্প পরিসরে বাণিজ্যিক ফ্লাইট চালুর ঘোষণা দেওয়ার দিনই কুয়েত এ নিষেধাজ্ঞা আরোপ করলো।

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর সক্ষমতার ৩০ শতাংশ নিয়ে বাণিজ্যিক ফ্লাইট চালু করবে, যা ধীরে ধীরে বাড়ানো হবে। মিশরের জাতীয় বিমান সংস্থা ইজিপ্টএয়ারও ভূমধ্যসাগরীয় অঞ্চলে অর্ধেক পরিসরে বিমান চলাচল শুরু করার ঘোষণা দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..