কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজাসহ ৩ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ:

রতি কান্ত রায়,(কুড়িগ্রাম)প্রতিনিধি:  কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩কেজি গাঁজাসহ ৩ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে  ঐ   তিন শিক্ষার্থীর বিরুদ্ধে  মাদক নিয়ন্তণ অাইনে মামলা দায়ের করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়,(২১শে ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেল তিনটায় উপজেলার শিমুলবাড়ী উইনিয়নের নয়াটারী এলাকায় ফুলবাড়ী থানার এসঅাই অাল অামিনের নের্তৃত্বে একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিওিতে তিন কেজি গাঁজাসহ ৩ শিক্ষার্থীকে হাতেনাতে গ্রেফতার করে এবং পরে জব্দকৃত গাঁজাসহ ৩ শিক্ষার্থীকে ফুলবাড়ী  থানায় নিয়ে অাসা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলা নাওডাঙ্গা উইনিয়নের সীমান্ত  ঘেষা খলিশাকোঠাল গ্রামের গোলাম মোস্তফার ছেলে রবিউল ইসলাম(১৭),একই গ্রামের মন্টু মিয়ার ছেলে অাজিমুল ইসলাম(১৮),তারা দুই জনেই বালারহাট আদর্শ স্কুল এ্যান্ড কলেজের চলতি এসএসসি পরীক্ষার্থী  ও গজেরকুটি গ্রামের মৃত অাবেদ অালীর ছেলে ও বালারহাট  অাদর্শ  স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেনীর ছাএ অাবু সামা(১৮)।এ প্রসঙ্গে ফুলবাড়ী  থানার ডিউটি অফিসার এএসঅাই তালিম অাহমেদ্দ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।