× Banner
সর্বশেষ
সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা আইসিএসবি কর্তৃক ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক

কুমিল্লায় মুখোমুখি দুই ট্রেন অল্পের জন্য রক্ষা পেল কয়েকশ যাত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
কুমিল্লায় মুখোমুখি দুই ট্রেন অল্পের জন্য রক্ষা পেল কয়েকশ যাত্রী

কুমিল্লায় একই লাইনে মুখোমুখি হয়ে পড়েছিল দুই ট্রেন। এতে অল্পের জন্য রক্ষা পেল কয়েকশ যাত্রী। মঙ্গলবার দুপুর ১টা ৪৮ মিনিটের দিকে কুমিল্লা রেল স্টেশনের পাশে ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন নির্দিষ্ট সময় থেকে প্রায় ২০ মিনিট বিলম্বে কুমিল্লা স্টেশনে প্রবেশ করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ম্যাক্সের পাথর বোঝাই একটি ট্রেনও একই লাইন হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে।

ম্যাক্সের ট্রেনটি ধর্মপুর রেলক্রসিং থেকে দক্ষিণে চলে আসে। আর কর্ণফুলী ট্রেনটি তখন কুমিল্লা স্টেশন থেকে পৌনে এক কিলোমিটার দক্ষিণে এবং ম্যাক্সের পাথর বোঝাই ট্রেন থেকে মাত্র ১২০ গজ দূরে অবস্থান করছিল। দুটি ট্রেনের চালকই দ্রুততার সঙ্গে ট্রেন থামিয়ে ফেলেন। এ সময় কর্ণফুলী ট্রেনের যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়েন। তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে দুটি ট্রেন একই লাইনে চলে আসার ঘটনায় কর্ণফুলীতে দায়িত্বরত স্টাফরা স্টেশন মাস্টারকে দোষারোপ করেন। আর ম্যাক্সের স্টাফরা দোষারোপ করেন কর্ণফুলীর চালককে।

কুমিল্লার স্টেশন মাস্টার সফিকুর রহমান ভূঁইয়া জানান, এটা ভুল বোঝাবুঝির কারণে হতে পারে। অল্প সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এতে কেউ আহত হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..