× Banner
সর্বশেষ
আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

ডেস্ক

কুনেমানের ঘুর্ণিতে ভারতকে ১০৯ রানে গুটিয়ে প্রথম দিনই লিড অস্ট্রেলিয়ার

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
indian cricket

বাঁ-হাতি স্পিনার ম্যাথু কুনেমানের ঘূর্ণিতে ইন্দোর টেস্টের প্রথম দিনই ১০৯ রানে অলআউট ভারত। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই ইনিংসে পাঁচ উইকেটের দেখা পেলেন কুনেমান। ১৬ রানে ৫ উইকেট নেন তিনি। জবাবে প্রথম দিন শেষে ৪ উইকেটে ১৫৬ রান করেছে অস্ট্রেলিয়া। ৬ উইকেট হাতে নিয়ে ৪৭ রানে এগিয়ে অসিরা।

২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজের তৃতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। দলকে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ২৭ রানে বিচ্ছিন্ন হন ভারতের দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। ১২ রান করা রোহিতকে শিকার করে অস্ট্রেলিয়াকে প্রথম উইকেট এনে দেন কুনেমান।

এরপর আরেক স্পিনার নাথান লিঁওকে নিয়ে ভারতকে চেপে ধরেন কুনেমান। ৪৫ রানেই ভারতের পঞ্চম উইকেটের পতন ঘটান তারা। গিলকে ২১ ও শ্রেয়াস আইয়ারকে শূন্যতে কুনেমান এবং চেতেশ^র পূজারাকে ১ ও রবীন্দ্র জাদেজাকে ৪ রানে আউট করেন লিঁও। শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা করেন বিরাট কোহলি ও উইকেটরক্ষক শ্রীকর ভরত। ষষ্ঠ উইকেটে ২৫ রান তুলেন তারা। কোহলিকে ২২ রানে থামিয়ে অস্ট্রেলিয়াকে ব্রেক-থ্রু এনে দেন আরেক স্পিনার টড মারফি।

দলীয় ৭০ রানে কোহলি ফেরার পর টেল-এন্ডারদের দৃঢ়তায় ১শ রান পার করতে পারে ভারত। শেষ পর্যন্ত  ১০৯ রানে গুটিয়ে যায় ভারত। রবীচন্দ্রন অশি^নকে ৩ ও উমেশ যাদবকে ১৭ রানে শিকার বানিয়ে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন কুনেমান । লিঁও নেন ৩ উইকেট। জবাবে ব্যাট হাতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওপেনার ট্রাভিস হেডকে ৯ রানে আউট করেন জাদেজা।

দ্বিতীয় উইকেটে ভারতীয় বোলারদের দারুনভাবে মোকাবেলা করেন আরেক ওপেনার উসমান খাজা ও মার্নাস লাবুশেন। ৯৬ রানের জুটি গড়ে দলের রান তিন অংকে নেন তারা। দলীয় ১০৮ রানে লাবুশেনকে বোল্ড করে জুটি ভাঙ্গেন জাদেজা। ৩১ রান করেন লাবুশেন। হাফ-সেঞ্চুরির পর  জাদেজার তৃতীয় শিকার হন খাজা। ৪টি চারে ৬০ রান করেন তিনি। দিনের শেষভাগে এ ম্যাচের অধিনায়ক স্টিভেন স্মিথকে ২৬ রানে থামিয়ে দেন জাদেজা। দিনের বাকী সময়ে আর কোন বিপদ হতে দেননি পিটার হ্যান্ডসকম্ব ও ক্যামেরন গ্রিন। হ্যান্ডসকম্ব ৭ ও গ্রিন ৬ রানে অপরাজিত আছেন। জাদেজা ৬৩ রানে ৪ উইকেট নিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..