× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ ১১ ইউনিয়নের ৪টিতে আওয়ামীলীগের জয়

Dutta
হালনাগাদ: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
কিশোরগঞ্জ ১১ ইউনিয়নের ৪টিতে আওয়ামীলীগের জয়

কিশোরগঞ্জের সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৪ জন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ৫ জন ও জাতীয় পার্টির একজন প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়াও একটি ইউনিয়নের একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়েছে। সেখানে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে আছেন।

রোববার (২৮ নভেম্বর) রাতে ভোট গণনা শেষে স্থানীয়ভাবে এসব ফলাফল জানা যায়। এর আগে রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।

চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিজয়ীরা হলেন-কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নে-আওলাদ হোসেন, মাইজখাপন ইউনিয়নে-আবুল কালাম আজাদ, মারিয়া ইউনিয়নে-মুজিবুর রহমান হলুদ ও কর্শাকড়িয়াল ইউনিয়নে-বদর উদ্দিন।

চেয়ারম্যান পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন-কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নে-ইমতিয়াজ সুলতান রাজন (চশমা প্রতীক), বিন্নাটি ইউনিয়নে-শফিকুল ইসলাম (আনারস প্রতীক), চৌদ্দশত ইউনিয়নে-আতহার আলী (চশমা প্রতীক), রশিদাবাদ ইউনিয়নে-জহিরুল ইসলাম (আনারস প্রতীক) ও দানাপাটুলি ইউনিয়নে-মাসুদ মিয়া (অটোরিকশা প্রতীক)। এছাড়া মহিনন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে লাঙল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত আলী বিজয়ী হয়েছে।

এদিকে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের কাটাবাড়িয়া এ আর খান উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত রয়েছে। সেখানে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রাজ্জাক (চশমা প্রতীক)।


এ ক্যটাগরির আরো খবর..