বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক স. ম. গোলাম কিবরিয়া এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মুন্সী জালাল উদ্দীন।
গতকাল চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শুধু মহাসচিব পদে তিন জন প্রতিদ্বন্দ্বী ছিল। কমিটির অপর ১৬টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মোঃ শাহেনুর মিয়া ও মোঃ মনিরুজ্জামান, যুগ্ম-মহাসচিব পরীক্ষিৎ চৌধুরী ও মোঃ আবু নাছের, কোষাধ্যক্ষ প্রণব কুমার ভট্টাচার্য্য, সাংগঠনিক ও আন্তঃসার্ভিস সচিব মীর মোহাম্মদ আসলাম উদ্দীন, প্রচার প্রকাশনা ও প্রশিক্ষণ সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন, কল্যাণ ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব আকতারুল ইসলাম ও দপ্তর সচিব নাসরীন জাহান লিপি।
নির্বাহী সদস্যরা হলেন- মোঃ তৌহিদুল ইসলাম, আব্দুল্লাহ শিবলী সাদিক, মোহাম্মদ জাকির হোসেন, মোঃ আসিফ আহমেদ, মোহাম্মদ আবুল খায়ের ও মোহাম্মদ শফিউল্লাহ। সংগঠনের নিয়মানুসারে বিদায়ী কমিটির সভাপতি কামরুন নাহার ও মহাসচিব ফায়জুল হক পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।



