কাশ্মীরের পাম্পোরে সরকারি ভবনে জঙ্গি হামলা

কুসুমকান্তি বিশ্বাস, কোলকাতাঃ  ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরের পাম্পোরে সরকারি ভবনে জঙ্গি হামলা। ভিতরে ২-৩ সন্দেহভাজন লুকিয়ে থাকার আশঙ্কা। চলছে সেনা-জঙ্গির গুলির লড়াই। গুলিতে জখম এক সেনা জওয়ান।

পুলিশ সূত্রে খবর, আজ সোমবার সকাল সাড়ে ৬ টা নাগাদ শ্রীনগর থেকে ১৫ কিমি দূরে শ্রীনগর-জম্মু ন্যাশানাল হাইওয়ের ওপর ইডিআই বিল্ডিং ক্যাম্পাসের ওই ভবনে ঢোকে জঙ্গিরা। ঝিলম নদীর ওপর নৌকার মাধ্যমে এসেছিল তারা। সকালে ভবনের মধ্যে ধোঁয়া উঠতে দেখা যায়। পাওয়া যায় গুলির শব্দ।

গোটা চত্বর ঘিরে ফেলেছে পুলিশ ও সেনাবাহিনী। চলছে অভিযান। ৭ তলা ভবনটিতে মোট ঘরের সংখ্যা ৫০।

গত ফেব্রুয়ারি মাসে এই বিল্ডিংটিকেই টার্গেট করেছিল জঙ্গিরা। ৪৮ ঘণ্টা গুলির লড়াইয়ে খতম হয় ৩ জঙ্গি। মৃত্যু হয় ৩ আধাসামরিক জওয়ানের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।