ঠাকুরগাঁওয়ে ৯০ বোতল ফেন্সিডিল সহ  গ্রেফতার-২ 

ঠাকুরগাঁওয়ে ৯০ বোতল ফেন্সিডিল সহ  গ্রেফতার-২ 
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরের  টি এন্টি রোড  থেকে
২২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ৯০ বোতল ফেন্সিডিল সহ ফিরোজ আলী  (২৮) ও জালাল উদ্দিন (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা গেছে ফিরোজ হরিপুর উপজেলার মারাধার ( মন্নাটলী ) গ্রামের মোকসেদ আলীর ছেলে  ও জালাল একই গ্রামের হরমুজ আলীর ছেলে ।
থানা সূত্রেমতে ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক ৭ টায়   গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে এস আই খাজিম উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স পৌর এলাকার টি এন্টি রোড সংলগ্ন  বিথী তুলা ঘরের সামনে পাকা রাস্তার উপর থেকে ঐ দুই মাদক ব্যবসায়ীকে ৯০ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে ।  পুলিশ আরো জানায় দুই মাদক ব্যবসায়ী মাদক পাচারের জন্য ঢাকার উদ্দেশ্য নাইট কোচ ধরতে পাকা সড়কের উপর দাঁড়িয়ে ছিলো ।
এ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামীদেরকে  আগামীকাল ২৩ ডিসেম্বর বুধবার সকালে জেলা জেল হাজতে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।