× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

পিআইডি

কালো ধোঁয়া, শব্দদূষণ, নিষিদ্ধ পলিথিন ও বায়ুদূষণ রোধে জরিমানা ও সতর্কবার্তা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
পলিথিন ও বায়ুদূষণ

পরিবেশ অধিদপ্তর আজ একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে কালো ধোঁয়া নির্গমন, শব্দদূষণ, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে।

বান্দরবান ও ঢাকার চকবাজার ইমামগঞ্জ এলাকায় পলিথিন বিরোধী ০২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ০১টি মামলার মাধ্যমে ৫ শত টাকা জরিমানা আদায় ও ০২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। একই সঙ্গে কয়েকটি সুপারশপ ও দোকান মালিককে সতর্ক করা হয় এবং সাধারণ জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মানিক মিয়া এভিনিউ এলাকায় যানবাহনের কালো ধোঁয়া নির্গমন রোধে পরিচালিত অভিযানে ০৫টি মামলার মাধ্যমে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়। একই এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে পরিচালিত আরেক অভিযানে ০২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং একাধিক চালককে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে ঢাকার আদাবর এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ০১টি মামলার মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয় এবং অবিলম্বে নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..