স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ অত্যন্ত জাকজমকপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে ঝিনাইদহ কালীগঞ্জের কোলা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার কোলা ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইছাহক আলীর সভাপতিত্বে সম্মেলনপূর্ব এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। নেতাকর্মিদের উদ্দেশ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র নেতা এস,এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ইসরাইল হোসেন, ওহিদুজ্জামান ওদু,কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল,উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা ছাত্রলীগ নেতা মনির হোসেন সুমন, রিয়াজ হোসেন প্রমূখ।
অনুঠানের দ্বিতীয়পর্বে ইউনিয়নের বিগত কমিটি বিলুপ্ত ঘোষনা করে সম্মেলনের মুলপর্ব শুরু হয়। ত্রিবার্ষিক এ সম্মেলনে সভাপতি পদে ৪ জন এবং সাধারন সম্পাদক পদে মোট ৩ জন প্রার্থী হন। সভাপতি পদে ওই ইউনিয়ের চেয়ারম্যান জনপ্রিয় আ’লীগ নেতা আইয়ূব হোসেন মোল্ল্যা, সাবেক সভাপতির স্ত্রী রিংকু রানী ঘোষ, আ’লীগ নেতা রকিদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইছাহক আলী প্রার্থী হন। আর সাধারন সম্পাদক পদে সাবেক সাধারন সম্পাদক মনোয়ার হোসেন বাদশা, ডাঃ তারেক মোল্ল্যা ও ওলিয়ার রহমান সাগর প্রার্থীতা ঘোষনা করেন। পরে প্রার্থীদের সমর্থনে ও সর্বসম্মতিক্রমে সভাপতি পদে আইয়ূব হোসেন মোল্ল্যা সভাপতি নির্বাচিত হলেও সাধারন সম্পাদক পদে কেউ কারও ছাড় দিতে রাজি ছিলেন না।
এক পর্যায়ে দীর্ঘদিনের যুবলীগের নেতৃত্বে থাকা ডাঃ তারেক মোল্ল্যা দলের জন্য ছাড় দিয়ে সম্পাদকের প্রার্থীতা প্রত্যাহার করলে পুনরায় সাধারন সম্পাদক হয়ে যান মনোয়ার হোসেন বাদশা। সর্বশেষ রাত সাড়ে ৯ টার দিকে উপস্থিত নেতৃবৃন্দ আইয়ূব হোসেন মোল্ল্যাকে সভাপতি, মনোয়ার হোসেন বাদশাকে সাধারন সম্পাদক ও ডাঃ তারেক মোল্ল্যাকে সাংগাঠনিক সম্পাদক ঘোষনা করেন।