কালীগঞ্জ উপজেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিকী সাধারণ সভায় নির্বাচন সাব-কমিটি ঘোষণা

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৪ সেপ্টেম্বর’২০১৭:  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে কাশিপুর রেলগেটস্থ সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগ কালীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক খলিলুর রহমান, কালীগঞ্জ উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক গাজী আব্দুর রাজ্জাক, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শুকুর আলী, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ সোনা মিয়া, সদস্য আব্দুল আলীম, জাহাঙ্গীর হোসেন সেন্টু মিয়া প্রমুখ।

ত্রি-বার্ষিক সাধারণ সভায় নেতাকর্মীদের মধ্যে খোলামেলা আলোচনা করা হয় এবং আয় ব্যয়ের হিসাব দাখিল করা হয়। সভায় কমিটি বিলুপ্তি ঘোষণা করে সাংবাদিক হাসান জাকির কে চেয়ারম্যান, নয়ন খন্দকারকে সদস্য সচিব ও বাবুল আক্তারকে সদস্য করে নির্বাচন সাব কমিটি করা হয়েছে বলে সংবাদ মাধ্যককে জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।