ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের বিশিষ্ট মৎস ব্যবসায়ী ও কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেলের পিতা আয়ুব হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্না—রাজেউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল (৭০) বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানাগেছে, মরহুম আয়ুব হোসেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় ১ মাস যাবৎ ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালের আইসিইউতে ছিলেন। সেখানে তিনি সোমবার রাত ৯ টার দিকে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আতœীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনারসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী, সুধীবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাকে নিশ্চিন্তপুর কবরস্থানে দাফন করা হয়েছে।