× Banner
সর্বশেষ
বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ॥ আহত ৮

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৮ অক্টোবর’২০১৬ঃ ঝিনাইদহে কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায়  অজ্ঞাতনামা ২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছে। এ সময় আহত হয়েছে ৮ জন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় রফিকুল ইসলাম ও রোজিনা বেগম নামের দুই জনকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর থেকে দ্রুতগামী গড়াই পরিবহনের একটি বাস (পাবনা ব ০২-০০১৭) বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকে সামনাসামনি চাপা দিলে ইজিবাইকটি দুমড়ে চুমড়ে যায়। এ সময় ইজিবাইকে থাকা অজ্ঞাত নামা দুই যাত্রী নিহত হয়। পরবর্তীতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের  একটি গাছের সাথে ধাক্কা লাগে।

দুর্ঘটনায় আহতরা হলো সেলিম (২৬), রফিকুল ইসলাম (২০),বাকের আলী (৪০), রশিদুল ইসলাম (৩০), রোজিনা বেগম (২৮), মোফাজ্জেল হোসেন (৫০), নন্দ (৩৫) ও রিপন (৩২)। আহতদের মধ্যে রোজিনা বেগম ও রফিকুল ইসলাম অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, কেয়াবাগান নামক স্থানে একটি দ্রুত গামী গড়াই পরিবহন একটি ইজিবাইকে  চাপা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..