কালীগঞ্জে স্বামীর উপর অভিমান করে সন্তান বিক্রি

কালীগঞ্জে স্বামীর উপর অভিমান করে সন্তান বিক্রি

ঝিনাইদহের কালীগঞ্জে অভাবের তাড়নায় স্বামীর উপর অভিমান করে ৯ দিনের ছেলে সন্তানকে ৫৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে শিশুর বাবা আকাশ আলী কালীগঞ্জ উপজেলার হেলায় গ্রামের মতিয়ার রহমানের ছেলে সোহাগসহ ২ জনকে অজ্ঞাত করে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ফুটফুটে শিশুটিকে উদ্ধার করেছে। বৃহঃবার (৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ।

এর আগে গত ২৮ নভেম্বর বুধবার বিকাল ৪টার দিকে কালীগঞ্জ উপজেলার ডক্টরস ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে পুত্র সন্তান প্রসব করেন মা কাকুলী খাতুন। সে ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা গ্রামের আকাশের স্ত্রী।

শিশুর মা কোকিলা খাতুন বলেন,অভাবের তাড়নায় স্বামীর উপর অভিমান করে ৯ দিন বয়সী শিশু ছেলেকে বিক্রি করে দিয়েছি। স্বামী দ্বিতীয় বিবাহ করার কারনে সে আমার কোন খোঁজ খবর নেই না। সব খরচ মেটাতে এ ছাড়া আমার আর কিছুই করার ছিল না।

শিশুটিকে কিনে নেওয়া সোগাগ আলী বলেন, আমি নিঃসন্তান। শিশুটিকে লালন-পালনের জন্য কিনে নেই। শিশুর মা ও নানি আনোয়ারা খাতুনসহ এলাকার স্থানীয় কয়েকজন স্বাক্ষীর উপস্থিতিতে স্ট্যাম্পের মাধ্যমে শিশুটি ৫৫ হাজার টাকায় কিনে নিয়েছিলাম। পরে পুলিশের নির্দেশেই শিশুটিকে তার মাসহ পরিবারের কাছে ফিরিয়ে দেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।