স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঘুমের ঘরে সাপের কামড়ে মৃত্যু হলো ঝিনাইদহ কালীগঞ্জের ছালমা বেগম (৩০) নামের এক গৃহবধুর । ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নে বারপাখিয়া গ্রামে। ছালমা খাতুন নিয়ামতপুর ইউনিয়নে বারপাখিয়া গ্রামের সাজ্জাদুল ইসলামের সহ ধর্মীণি।
সাজ্জাদুল ইসলাম জানান , রোববার রাত ১টার সময় ঘুমিয়ে থাকা অবস্থায় সাপে কামড়ালে ওঝা দেখার পর কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর সদর হাসপাতালে রিফাট করলে ভোর ৬টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে । তিনি এক ছেলে দুই মেয়ে রেখে মৃত্যুবরণ করে।
খবর পেয়ে সোমবার সকালে ঝিনাইদহ-৪ আসনে জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার তাকে দেখতে যান।