ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৯ই জানুযারী’ ১৮ঃ ঝিনাইদহের কালীগঞ্জের মহাদেবপুর থেকে ১২০ বোতল ফেন্সিডিলসহ আবু সিদ্দিক শেখ ওরফে লাল্টু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬। বৃহস্পতিবার সন্ধায় মহাদেবপুর নুর মোহাম্মদের বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়। মাদক ব্যবসাহী লাল্টু জীবন নগর থানার মাধবখালী গ্রামের বাবর আলী শেখের ছেলে।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান, তার নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধার সময় র্যাব ক্যাম্পের চৌকস আভিযানিকদল নিয়মিত টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার মহাদেবপুর গ্রামের নুর মোহাম্মদ এর বাড়ীর সামনে থেকে ১২০ বোতল ফেন্সিডিলসহ আবু সিদ্দিক শেখ (লাল্টু)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ১২০ ফেন্সিডিল ও ০১টি পুরাতন বাইসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ(ওসি) মিজানুর রহমান খান জানান, তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


