মাদারীপুরের শতাধিক মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরন বিতরন

মাদারীপুর প্রতিনিধি।।  মাদারীপুর সদর উপজেলার পাকদী নবিন যুব সংঘের আয়োজনে পাকদী এলাকায় শুক্রবার বিকালে শতাধিক গরিব মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিভিন্ন শিক্ষা উপকরন সামগ্রী বিতরন করেছে এবং আগামীতে গরিব মেধাবী ও কৃতি শিক্ষার্থীর মায়েদের সংবর্ধনা দেয়া হবে বলে জানানো হয়।

প্রবাসী আনোয়ার দেওয়ান, সাইদুল হক ফরাজী, রহুল আমিন ফরাজী, কামাল বেপারী, ভেনু এর আর্থিক সহযোগীতায় নবিন যুব সংঘের সভাপতি মোঃ সাব্বির হক ফরাজীর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার সফল মেয়র খালিদ হোসেন ইয়াদ, বিশেষ অতিথি ছিলেন জাকির হাওলাদার, ডেইজি আফরোজ, সদর থানার এস আই প্রদিপ এবং পাকদী এলাকার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এই কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরন সমাগ্রী বিতরন অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগীতা করনে আরিফুজ্জামান লিটন, ইকবাল মাহমুদ, মো. ফারুক, কামাল, ইকবাল মাহমুদ প্রমুখ ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।