কালীগঞ্জে মটরসাইকেল কিনে না দেওয়ায় এক যুবকের আত্মহত্যা

কালীগঞ্জে মটরসাইকেল কিনে না দেওয়ায় এক যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের তানজিল হাসান (১৮) নামে এক যুবক মোটরসাইকেল কিনে না দেওয়ায় পরিবারের সাথে অভিমান করে কীটনাশক পানে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তানজিল বলিদাপাড়া গ্রামের আফাল হোসেনের ছেলে।

প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় পরিবারের সাথে অভিমান চলছিল যুবক তানজিলের। হঠাৎ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সে কীটনাশক পান করে। গুরুত্বর অবস্থায় কালীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মাহফুজুর রহমান মিয়া তানজিল নামে এক যুবকের আত্মহত্যার খবর নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।